বিএনপি নেতা শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে সড়কমন্ত্রীর শোক

হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলাবাগান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শেখ রবিউল আলম বলেন, শামীম উল্লাহ চিশতী ছিলেন একজন পরহেজগার ও সজ্জন মানুষ। তিনি আরও বলেন, দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
একই শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভিওডি বাংলা/এমএস







