• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিশ্বের সবচেয়ে বড় এলএনজি কারখানায় বিস্ফোরণ সাঘাটার হত্যাকাণ্ড কাপুরুষোচিত ও মানবতাবিরোধী: জামায়াতে ইসলামী বিএনপি নেতা শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে সড়কমন্ত্রীর শোক শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান শিবির নেতাকে হত্যার পর উত্তেজনা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ মেসিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল ব্যাটিং লাইনআপে ব্যর্থতা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন আ. লীগকে আর শান্তিতে থাকতে দেয়া হবে না: ছাত্রদল নেতা মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের ফেরানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সাঘাটার হত্যাকাণ্ড কাপুরুষোচিত ও মানবতাবিরোধী: জামায়াতে ইসলামী

ভিওডি বাংলা ডেস্ক    ২২ জুন ২০২৬, ০৩:৪৫ এ.এম.
ফাইল ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় প্রকাশ্য বাজারে শিবির নেতা সাইফুল্লাহ বারীকে হত্যার ঘটনাকে ‘বর্বর, কাপুরুষোচিত ও মানবতাবিরোধী’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রোববার (২১ জুন) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় দুপুরে প্রকাশ্য বাজারে সাবেক যুবদল নেতা মুকুল ও তার ভাই পলাশসহ সন্ত্রাসীরা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও মেধাবী ছাত্র সাইফুল্লাহ বারীকে ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই পরিকল্পিত হত্যাকাণ্ড অত্যন্ত বর্বর, কাপুরুষোচিত ও মানবতাবিরোধী।

তিনি আরও বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এমন রক্তক্ষয়ী হামলা কোনো সভ্য সমাজ বা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য নয়। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার মূল হোতা মুকুল ও পলাশসহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান জানান, কোনো রাজনৈতিক বা অন্য প্রভাব যেন তদন্তে বাধা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তিনি জানান, হামলায় গুরুতর আহত সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন।

নিহত সাইফুল্লাহ বারীর আত্মার মাগফিরাত কামনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, তিনি মহান আল্লাহর কাছে তার ‘শাহাদাত কবুল’ হওয়ার জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি বলেন, আল্লাহ তাআলা যেন পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি নেতা শামীম উল্লাহ’র মৃত্যু, সেতুমন্ত্রী-ডিএসসিসি প্রশাসকের শোক
বিএনপি নেতা শামীম উল্লাহ’র মৃত্যু, সেতুমন্ত্রী-ডিএসসিসি প্রশাসকের শোক
শেখ হাসিনার কি প্রত্যাবর্তন হতে পারে
শেখ হাসিনার কি প্রত্যাবর্তন হতে পারে