• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন ডা. রফিক মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অবশেষে দেশে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ ডেঙ্গু মোকাবিলায় মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর ৩২ নম্বরে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, ছাত্রদলের নিন্দা

সাংবাদিকদের ওপর হামলায় জাপা চেয়ারম্যানের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ০৪:২২ পি.এম.
ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার (২৩ জুন) জাপা চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্যের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও তাদের ক্যামেরা/মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

জাপা চেয়ারম্যান বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি রাষ্ট্র যদি নিজেকে গণতান্ত্রিক মনে করে সেক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সেই রাষ্ট্রেরই দায়িত্ব।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যারা হামলার শিকার হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান জি এম কাদের এবং আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কী?
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কী?
কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে সব খাতায় সংরক্ষণ করে রাখছি’
কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে সব খাতায় সংরক্ষণ করে রাখছি’