• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল

২০২৭ সালের এসএসসি হবে জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ১২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি তিনি জানান, ২০২৮ সাল থেকে দেশের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হবে।

বুধবার (২৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নকলের ধরনে পরিবর্তন এসেছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নকলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে আইনের আওতায় আনা হবে। একইভাবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সাইবার আইন সংশোধনের কাজ চলছে, যাতে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও সহযোগীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।

শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, গত এক দশক ধরে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক-কর্মচারী অবসর ভাতা পাননি, তাদের জন্য আগামী জুলাইয়ের মাঝামাঝি থেকে অবসর ভাতা প্রদান শুরু হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের ৫ শিক্ষার্থী
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের ৫ শিক্ষার্থী
চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন, ভিডিও ভাইরাল
চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন, ভিডিও ভাইরাল
শিক্ষকদের বদলি আবেদন শুরু যেদিন
শিক্ষকদের বদলি আবেদন শুরু যেদিন