• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ০১:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পেলে, ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রপ্রধানকেও আইনের আওতায় আনা হবে।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাজীবনের সময়ক্ষেপণ কমাতে পরীক্ষা-সূচিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের লক্ষ্য রয়েছে। এছাড়া আগামী ২ জুলাই শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা।

তিনি বলেন, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হয়। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা ও ফল প্রকাশের সময় আরও সমন্বিত করার চেষ্টা করছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় নির্ধারণে রমজান ও ঈদের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে শিক্ষকদের সম্মানীর বিষয়টিও নির্ধারণ করার আহ্বান জানান তিনি।

খাতা মূল্যায়ন প্রক্রিয়ায়ও পরিবর্তন আনার কথা জানিয়ে তিনি বলেন, পরীক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি, পরীক্ষকের সংখ্যা বাড়ানো এবং সীমিত সংখ্যক খাতা মূল্যায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্যাম্পলিংয়ের মাধ্যমে মূল্যায়নের মান পর্যবেক্ষণ করা হবে।

সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের ৫ শিক্ষার্থী
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের ৫ শিক্ষার্থী
চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন, ভিডিও ভাইরাল
চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন, ভিডিও ভাইরাল
শিক্ষকদের বদলি আবেদন শুরু যেদিন
শিক্ষকদের বদলি আবেদন শুরু যেদিন