• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভূমিকম্পে কেঁপে উঠল চীন, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ জুন ২০২৬, ১০:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির ভূমিকম্প প্রশাসন তৃতীয় স্তরের জরুরি অবস্থা জারি করেছে।

সোমবার (২৯ জুন) স্থানীয় সময় রাত ১২টা ১২ মিনিটে সিচুয়ান প্রদেশের ইবিন শহরের গাওসিয়ান কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে চীন ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর অক্ষাংশ ২৮ দশমিক ৫০ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১০৪ দশমিক ৬৯ ডিগ্রিতে। এর গভীরতা ছিল ৬ কিলোমিটার।

এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গাওসিয়ান কাউন্টির এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পের প্রভাব ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন।

গাওসিয়ান ও পাশের গংশিয়ান কাউন্টির বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেছেন। অনেক বাড়িতে আসবাবপত্র নড়ে ওঠে। এ ছাড়া ইবিন শহর এবং সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

উল্লেখ্য, চীনে ভূমিকম্প মোকাবিলায় চার স্তরের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রথম স্তর সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

সূত্র : ডেইলি চায়না

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অলৌকিকভাবে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯ মাসের শিশু
অলৌকিকভাবে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯ মাসের শিশু
ছবি: সংগৃহীত
ইসরায়েল থেকে গোপনে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
ছবি: সংগৃহীত
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্প