• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ০১:১৮ পি.এম.
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে জাপানের তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তা এবং প্রতিরক্ষা খাতে যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিষয়গুলো।

আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কার্যক্রম এবং ‘ফোর্সেস গোল’ বাস্তবায়নে জাপানের সম্ভাব্য সহযোগিতার বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে। আধুনিক সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম ও কারিগরি সক্ষমতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।

এ ছাড়া দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নিয়মিত প্রতিনিধি দল বিনিময়ের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়। সামরিক শিক্ষা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ও তুলে ধরা হয়। উভয় দেশই কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সংসদ অধিবেশন নিলোফার চৌধুরীর প্রশ্নে যা বললেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
ছবি: সংগৃহীত
ফের সাড়ে তিনটায় বসবে সংসদ
ছবি: সংগৃহীত
ন্যায়ভিত্তিক অর্থনীতিই বাজেটের লক্ষ্য: প্রধানমন্ত্রী