• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইংলিশদের মাথায় হাত, ডিআর কঙ্গোর লিড

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১ জুলাই ২০২৬, ১০:৪০ পি.এম.
ইংল্যান্ডের বিপক্ষে ডিআর কঙ্গোর লিড
ছবি: সংগৃহীত

ইংলিশ লায়ন্সের মাথায় হাত! আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম নিস্তব্ধ। এমন কিছুর জন্য কেউ প্রস্তুতও ছিল না।

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচের মাত্র ৭ মিনিটে পুরো পৃথিবীর চোখ ডিআর কঙ্গো দখল করে নিল। তারা জানিয়ে দিল, ইংল্যান্ডকে ছেড়ে কথা বলবে না। স্রেফ চমকে দিয়ে ইংল্যান্ডের রক্ষণ ভেঙে গোল দিয়ে লিড পেল মধ্য আফ্রিকার দেশটি।

ইংল্যান্ডকে স্তব্ধ করে কঙ্গোকে এগিয়ে নিলেন ব্রায়ান সিপেঙ্গা। বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। অধিনায়ক শানসেল এমবেম্বার লম্বা ক্রস থেকে ফাঁকায় বল পান ব্রায়ান। সময় নিয়ে বল জালে পাঠাতে ভুল করেননি ব্রায়ান।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দায়িত্ব ছাড়লেন নেদারল্যান্ডস কোচ কোমান
ছবি: সংগৃহীত
প্রথমার্ধ শেষে মেক্সিকো ২-০ ইকুয়েডর
এমবাপ্পের জোড়া গোল
ফিফা বিশ্বকাপ ২০২৬ সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স