• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনি হত্যার বদলা নিতেই হবে: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক    ২ জুলাই ২০২৬, ১২:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার বিষয়টি এখনো ইরানের রাষ্ট্রীয় এজেন্ডায় রয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুন) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি বাঘের জোলঘাদর এক বার্তায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, “খামেনি এবং অন্যান্য শহীদদের রক্তের বদলা নেয়ার ফাইল এখনো উন্মুক্ত রয়েছে। যারা হামলার নির্দেশ দিয়েছে এবং এসব অপরাধ করেছে তাদের শাস্তি হবেই।”

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিক হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। যৌথ ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হন।

জোলঘাদর আরও বলেন, “হত্যাকাণ্ডের প্রতিশোধ যে নিতে হবে তা এখনো এজেন্ডার মধ্যে রয়েছে।”

এদিকে সমঝোতা স্মারকের ভিত্তিতে বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালিতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা, দুই দেশের মধ্যে সম্ভাব্য চূড়ান্ত চুক্তি অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে ইরানজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ছবি: সংগৃহীতছবি: সংগৃহীত
বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু
ছবি: সংগৃহীত
দায়িত্ব নিলেন ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ