• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া ও মিসরের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ০২:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতায় শেষ হয়েছে অস্ট্রেলিয়া ও মিসরের মধ্যকার ম্যাচ। এতে করে ম্যাচের ফল নির্ধারণে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। এই ৩০ মিনিটেও ফল না আসলে ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।

এর আগে, ম্যাচের ১৩তম মিনিটে মিসরকে লিড পাইয়ে দেন ইমান আশুর। এই ম্যাচে জিতলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচে জয়ের স্বাদ পাবে মিসরীয়রা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে মিসর। ১৩ মিনিটে করিম হাফেজের নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে জালে বল পাঠান ইমাম আশুর। সেই গোলেই এগিয়ে যায় দলটি।

প্রথমার্ধে গোল হজমের পর অস্ট্রেলিয়া কয়েকটি আক্রমণ গড়লেও সেগুলো লক্ষ্যভেদ করতে পারেনি। এইডেন ও'নিল, ক্রিস্টিয়ান ভলপাতো, কনর মেটক্যালফের প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে ওমর মারমুশও মিসরের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পর ৫৫ মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরে অস্ট্রেলিয়া। ফ্রি-কিক থেকে উড়ে আসা বলটিকে ক্লিয়ার করতে চেয়েছিলেন হানি। কিন্তু ঠিকঠাক সংযোগে ব্যর্থ হওয়ায় বল জড়ায় নিজেদের জালে।

শেষ ৩২-এর এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের শেষ ষোলোতে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে যাকে এগিয়ে রাখছে এআই
হুলিয়ান নাগলসমান
বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন নাগেলসমান
রিয়াদ মাহরেজ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়ার অধিনায়ক