টপ নিউজ
অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশরের ইতিহাস
৪ জুলাই ২০২৬, ০৩:০৫ এ.এম.

ছবি: সংগৃহীত
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল মিশর।
ডালাসে শুক্রবার শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর, টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে মিশর।
এর আগে নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতায় শেষ হয় অস্ট্রেলিয়া ও মিসরের মধ্যকার ম্যাচ। পরে ম্যাচের ফল নির্ধারণে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় খেলা। এই ৩০ মিনিটেও ফল না আসায় ভাগ্য নির্ধারণ হয়
টাইব্রেকারে। এর ফলে ৯২ বছর পর বিশ্বকাপের নকআউটে পর্বে উঠে ম্যাচও জিতল মিশর।
ভিওডি বাংলা/আরকেএইচ








মন্তব্য