• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডিএসসিসির অভিযানে উচ্ছেদ অবৈধ নার্সারি ও দোকান জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

৯৯৯-এ ফোন, শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১

গোপালগঞ্জ প্রতিনিধি    ৫ জুলাই ২০২৬, ০৩:০৪ পি.এম.
অভিযুক্ত জাকির হোসেন। ছবি: সংগৃহীত
অভিযুক্ত জাকির হোসেন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার (৩ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকা থেকে ভুক্তভোগী শিশুর মামা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় এক ব্যক্তি তার ভাগনিকে ধর্ষণের চেষ্টা চালানোর পাশাপাশি যৌন হয়রানি করেছে। 

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি টুঙ্গিপাড়া থানাকে জানায় এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। এ সময় ৯৯৯-এর কলটি গ্রহণ করেন কনস্টেবল সাইফুল ইসলাম। পুরো ঘটনায় কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় বজায় রাখেন পুলিশ ডিসপাচার মো. আনিছুর রহমান।

খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মো. জাকির হোসেনকে (৫৪) আটক করে। তিনি উপজেলার পাটগাতি সর্দারপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা সমর্থকের
ছবি: সংগৃহীত
অভিযানের নামে স্বর্ণ চুরি, কারাগারে দুই পুলিশ
ছবি: সংগৃহীত
ফুটপাতে নারী ধর্ষণ, অভিযুক্ত আটক