• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ০৩:৩২ পি.এম.
ড. মুহাম্মদ ইউনূস
ছবি: সংগৃহীত

হামে মেয়ের মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি।

রোববার (৫ জুলাই)  ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, ‘আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।’

মামলার আবেদন সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের ৯ মাস বয়সী মেয়ে সাউদা নুসকান হামে মারা গেছে। তিনি মামলার আবেদনে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনেছেন।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকোর্ট
ছয়দিনে ২৬৫৬০ পুরাতন মামলা নিষ্পত্তি
ছবি: সংগৃহীত
কি শাস্তি হতে পারে পিতা-মাতার ভরণপোষণ না করলে?
ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে
১৬ কোটি টাকা আত্মসাৎ: ফাস্ট গ্রুপের সিইও রাফে কারাগারে