• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যৌথ সামরিক মহড়ায় নামছে চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৭:২২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি মাসেই চীনের বন্দরনগরী ছিংতাও-সংলগ্ন সমুদ্র ও আকাশসীমায় শুরু হতে যাচ্ছে চীন ও রাশিয়ার যৌথ নৌ সামরিক মহড়া ‘জয়েন্ট সি-২০২৬’। রোববার এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সামরিক বাহিনীর বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হচ্ছে। এর উদ্দেশ্য যৌথভাবে বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

পূর্ব চীনের শানতোং প্রদেশ উপকূলবর্তী সমুদ্র এলাকায় অনুষ্ঠিত এ মহড়ায় চীন ও রাশিয়ার নৌবাহিনীর সদস্যরা অংশ নেবেন।

বিবৃতিতে আরও বলা হয়, মহড়া শেষে অংশগ্রহণকারী কয়েকটি নৌ ইউনিট প্রশান্ত মহাসাগরের নির্ধারিত এলাকায় যৌথ সামুদ্রিক টহলে অংশ নেবে। চীনের মতে, যৌথ মহড়া ও টহল কার্যক্রম দুই দেশের সামরিক কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

সূত্র: সিএমজি

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত
স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি
ছবি: সংগৃহীত
খামেনির জানাজায় কূটনৈতিক বার্তা তেহরানের