• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১২ হাজার অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৮:০২ পি.এম.
সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত
সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

সৌদি আরবে শ্রম, আবাসন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। একই সময়ে ১২ হাজারের বেশি ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৫ জুলাই) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সৌদি সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৭৫৯ জন আবাসন আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত। এছাড়া সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৪ হাজার ৪৮৮ জন এবং শ্রম আইন ভঙ্গের দায়ে আটক হয়েছেন আরও ৩ হাজার ৩৪৪ জন।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৬২৯ জনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহে ১২ হাজার ২৯২ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে আরও ১৬ হাজার ৯১২ জনের ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রস্তুতের কাজ চলছে। এজন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৪ হাজার ১৭৪ জনকে দেশে ফেরার জন্য টিকিট সংগ্রহ বা বুকিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আইন লঙ্ঘনের অভিযোগে আটক ২৭ হাজার ৪৪৫ জনের বিরুদ্ধে এখনো আইনি কার্যক্রম চলমান রয়েছে। এদের মধ্যে ২৫ হাজার ৪১২ জন পুরুষ এবং ২ হাজার ৩৩ জন নারী।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কেও তথ্য প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংস্থাটি জানিয়েছে, আটক হওয়াদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। এছাড়া ৪৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক।

শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময়ও ৫৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন সহায়তা কিংবা চাকরির সুযোগ করে দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৭ জন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি সরকার জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে নাগরিক ও প্রবাসীদের বারবার সতর্ক করে আসছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক কাজ করছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমে নিয়মিতভাবেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ও ফেরত পাঠানোর খবর প্রকাশিত হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
পর্যটকদের আকৃষ্টে ভিসানীতিতে বড় পরিবর্তন
খামেনির জানাজা সম্পন্ন
খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে
চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান