• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি

পর্যটকদের আকৃষ্টে ভিসানীতিতে বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০১:৫০ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভ্রমণকারীদের আকৃষ্ট করা এবং অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করতে ভিসানীতিতে বড় ধরনের সংস্কার এনেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে শনিবার (৪ জুলাই) প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস।  

প্রতিবেদনে বলা হয়েছে, অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ থেকে শুরু করে সম্পত্তির মালিকানাভিত্তিক রেসিডেন্সি ভিসার নিয়ম হালনাগাদ, ২০২৬ সালে আমিরাতের প্রবেশ এবং বসবাসের অনুমতিসংক্রান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।  

সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) আরও কয়েকটি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুযোগ চালু করেছে। নতুন ব্যবস্থায় যোগ্য ভ্রমণকারীরা ১৪ বা ৬০ দিনের ভিসা পেতে পারবেন।

আগে এ সুবিধা মূলত ভারতীয় নাগরিকদের জন্য সীমিত ছিল। এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এ সুবিধার আওতায় এসেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার নাগরিকরাও নির্ধারিত শর্ত পূরণ করে এ সুবিধা নিতে পারবেন।

৪৮ ঘণ্টার মধ্যে পর্যটন ভিসা

দুবাইয়ে ভ্রমণ করতে ইচ্ছুকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে একবার প্রবেশের (সিঙ্গেল-এন্ট্রি) পর্যটন ভিসা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।

অনুমোদিত ট্রাভেল বা পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের মেয়াদের এই ভিসা পাওয়া যাবে।

রেসিডেন্সি ভিসার শর্তে পরিবর্তন

বিনিয়োগকারীদের জন্য দুই বছর মেয়াদি রেসিডেন্সি ভিসার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগে একক মালিকানায় অন্তত সাড়ে সাত লাখ দিরহাম মূল্যের সম্পত্তি থাকার শর্ত ছিল। নতুন নিয়মে সেই ন্যূনতম সম্পদের মূল্যসীমা তুলে দেওয়া হয়েছে।

তবে আবেদনকারীর নামে আমিরাতে সম্পত্তি থাকতে হবে। আর যৌথ মালিকানার ক্ষেত্রে আবেদনকারীর অংশের সম্পদের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে।

অতিরিক্ত অবস্থানের জরিমানা মওকুফ

আঞ্চলিক আকাশপথে বিঘ্ন ও ফ্লাইট বাতিলের কারণে নির্ধারিত সময়ের বেশি যেসব বিদেশি আমিরাতে অবস্থান করেছেন, তাদের জন্য ৩০ দিনের জরিমানা মওকুফ করেছে কর্তৃপক্ষ।

তবে সংশ্লিষ্ট ভিসাধারীদের ৯ জুলাইয়ের মধ্যে আবেদন করে অবস্থান বৈধ করতে হবে অথবা ওই সময়ের মধ্যেই দেশ ত্যাগ করতে হবে।

আসছে স্মার্ট মেডিকেল ভিসা

চিকিৎসা নিতে দুবাইয়ে আসা বিদেশিদের জন্য নতুন 'স্মার্ট মেডিকেল ভিসা' চালুর উদ্যোগ নিয়েছে আমিরাত। এ লক্ষ্যে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে সমঝোতা হয়েছে।

নতুন ব্যবস্থায় রোগীরা ভিসা আবেদন, চিকিৎসা, রেসিডেন্সি-সংক্রান্ত সেবা এবং চিকিৎসা-পরবর্তী সহায়তা একই প্ল্যাটফর্ম থেকে গ্রহণ করতে পারবেন।

তিন দেশের নাগরিকদের নতুন ভিসা সাময়িক স্থগিত

ইবোলা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা জোরদার এবং ভাইরাসের বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের ৬ জুন থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

সূত্র: খালিজ টাইমস 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খামেনির আদর্শ মুসলিম ঐক্যের প্রেরণা: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত
আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা
মাইক পম্পেও
আমেরিকার ২৫০ বছর: আশীর্বাদপুষ্ট এক জাতির অভিযাত্রা