• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মিশন কোয়ার্টার ফাইনাল

তিন প্লেয়ার ছাড়াই মিশরের মুখোমুখি আর্জেন্টিনা

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৭ জুলাই ২০২৬, ১০:১০ পি.এম.
তিন প্লেয়ার ছাড়াই মিশরের মুখোমুখি আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা বনাম মিশর। আজকের ম্যাচে যারা জিতবে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তবে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

ইতোমধ্যে নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ প্রায় শেষ হয়ে গেছে। এখন আর্জেন্টিনাও যদি আজ হেরে যায় তাহলে বাংলাদেশের বিশ্বকাপ কার্যত শেষ হয়ে যাবে।

আর্জেন্টিনা-মিশর দুই দলের আগের দুই সাক্ষাতে জিতেছে আর্জেন্টিনা। প্রথম দেখা হয়েছিল ১৯২৮ সালে অলিম্পিকের সেমিফাইনালে মিশরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আলবিসেলেস্তেরা। আর সবশেষ দেখা হয়  ২০০৮ সালের মার্চে কায়রোতে। সেবার প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে টানা ৮ ম্যাচ জিতেছে লা আলবিসেলেস্তেরা। শুধু তাই নয়, এই ৮ ম্যাচের শেষ ৬টিতেই প্রথমার্ধে এগিয়ে ছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান কোনো দলের বিপক্ষে মিশর খেলেছে কেবল একটি ম্যাচ। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।

মিশরের বিপক্ষে হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার শুরুর একাদশ নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগের ম্যাচ থেকে আজ একাদশে আসছে তিনটি পরিবর্তন।

ইনজুরি কাটিয়ে ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো ফিরছেন শুরুর একাদশে। গত ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনা পেশিতে টান পড়ায় আজ বেঞ্চে থাকছেন। আক্রমণে লাউতারো মার্তিনেজের বদলে সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। মধ্যমাঠে কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে ভালো খেলেছিলেন লিয়ান্দ্রো পারেদেস। তাঁর অন্তর্ভুক্তিতে একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা।

আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেসির বউকে উপহার পাঠিয়ে আলোচনায় রোনালদোর বান্ধবী
ছবি: সংগৃহীত
পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন
ছবি: সংগৃহীত
স্পেন-পর্তুগালের শুরুর একাদশে রয়েছেন যারা