• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব

   ৯ জুলাই ২০২৬, ০৩:০০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে মানিকনগর প্রধান সড়কের সংস্কারকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এ এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। নাগরিক হিসেবে একটি সুন্দর, নিরাপদ ও চলাচল উপযোগী সড়ক পাওয়া মানুষের মৌলিক অধিকার। মানিকনগর সড়ক সংস্কারের মাধ্যমে সেই অধিকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নিজে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেছেন। তাই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। নির্ধারিত মান বজায় রেখে দ্রুততম সময়ে কাজ শেষ করতে হবে, যাতে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এর সুফল ভোগ করতে পারেন।

হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না, এর সুফল মানুষের কাছে পৌঁছাতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। মানিকনগর সড়ক সংস্কারে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উন্নয়নকাজ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সবার সম্মিলিত সহযোগিতা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে এবং দ্রুত এর সুফল পাবেন এলাকাবাসী।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শুধু প্রতিশ্রুতিতে নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চায়। মানুষের পাশে থেকে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং নাগরিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

মানিকনগর প্রধান সড়কের সংস্কারকাজের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো আবদুস সালামসহ কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
বসবাসের অযোগ্য ঢাকা তৃতীয়, এখান থেকে বের হওয়া জরুরি: প্রধানমন্ত্রী
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদে অভিযানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
সায়েদাবাদ হবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষমেলা উদ্বোধন করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর