টপ নিউজ
এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৬, ০৩:২৭ এ.এম.

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে মরক্কোর বিপক্ষে এগিয়ে গেছে ফ্রান্স। ম্যাচের ৬০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গোলে ব্যবধান গড়ে নেয় দুবারের চ্যাম্পিয়নরা।
বক্সের কাছাকাছি জায়গা থেকে অসাধারণ এক শটে বল জালে জড়িয়ে দেন ফরাসি তারকা। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের অষ্টম গোল পূর্ণ করেন এমবাপ্পে। একই সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে আসেন তিনি।
বিশ্বকাপে সবমিলিয়ে এমবাপ্পের গোলসংখ্যা এখন ২০। এই তালিকায় তার সামনে আছেন শুধু মেসি, যার গোল ২১টি। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসতে মেসির চেয়ে আর মাত্র এক গোল দূরে রয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড।
ভিওডি বাংলা/আ








মন্তব্য