• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ‎গৌতম সাহা

বিনোদন প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ০১:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, সিঙ্গাপুরে গোপনে বিয়ে করেছেন এই অভিনেত্রী। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‎সম্প্রতি এক সাক্ষাৎকারে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা অপু বিশ্বাসকে নিয়ে ছড়িয়ে পড়া এই গুঞ্জন প্রসঙ্গে কথা বলেন। তিনি জানান, তিনিও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জেনেছেন।

‎গৌতম সাহার ভাষ্য, খবরটি সত্য হলে তিনি অপু বিশ্বাসকে আন্তরিক শুভেচ্ছা জানাবেন। আর যদি গুঞ্জনটি মিথ্যা হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। তার মতে, অপু বিশ্বাস নিজের আত্মবিশ্বাস ও যোগ্যতার জোরে জীবনের যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা রাখেন।

‎সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস মানসিকভাবে কঠিন সময় পার করেছিলেন। সে সময় তিনি নিয়মিত যোগাযোগ রেখে তাকে সাহস জুগিয়েছিলেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে উৎসাহ দিয়েছেন। তবে পরবর্তীতে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের দূরত্ব তৈরি হয় বলেও উল্লেখ করেন তিনি। যদিও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।

‎অন্যদিকে, অপু বিশ্বাসের বর্তমান কোরিওগ্রাফার মাহফুজ কাদরী দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, গৌতম সাহা বহু বছর ধরেই অপু বিশ্বাসের সঙ্গে কাজ করেন না। তাই অভিনেত্রীর বর্তমান ব্যক্তিগত জীবন নিয়ে তার মন্তব্য করা যথাযথ নয়।

‎মাহফুজ কাদরীর দাবি, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলেও বিষয়টি শাকিব খান ও তার পরিবারের জানা থাকে। বর্তমানে অপু বিশ্বাস ছেলে জয় ও নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

‎তিনি আরও বলেন, ভবিষ্যতে জীবনের এমন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিলে অপু বিশ্বাস নিজেই সেটি সবার সামনে জানাবেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দ্বিতীয় বিয়ের খবরের কোনো সত্যতা নেই।

‎উল্লেখ্য, এ বিষয়ে এখন পর্যন্ত অপু বিশ্বাস নিজে কোনো মন্তব্য করেননি। ফলে দ্বিতীয় বিয়ের বিষয়টি এখনো শুধুই গুঞ্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/তা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ন্যান্সির
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ফাইনালে হাফটাইম শো মাতাবেন যারা
সালমান খানের আসন্ন 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' চলচ্চিত্রের পোস্টার।ছবি: সংগৃহীত
সালমান খানের নতুন লুকে উত্তাল নেটদুনিয়া