• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ন্যান্সির

   ৯ জুলাই ২০২৬, ০৩:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে সক্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবার প্রকাশ্যে আনলেন পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথা। নিজের চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। 

বুধবার (৮ জুলাই) রাতে ন্যান্সি তার ভ্যারিফায়েড ফেসবুকে দেয়া পোস্টে জানান, ‘নড়াইল জেলার বড়দিয়া, আমার গ্রামের বাড়ি। ওখানে বাসস্ট্যান্ডের সঙ্গে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামী লীগের আমলে সেজ চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় দখল করেছিল।’

ন্যান্সি আরও বলেন, তখন প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো আইনি সহায়তা পাননি। সম্প্রতি তার বড় ভাই জায়গাটি দেখতে গেলে প্রথমে চাচা গেট খুলতেও রাজি হননি। পরে সেখানে কী নির্মাণ করা হয়েছে, তা ভিডিওর মাধ্যমে দেখান এই শিল্পী।

সবশেষে জনপ্রিয় এ গায়িকা লেখেন, ‘আশা করি, এবার ন্যায় বিচার পাব। শীঘ্রই আসব, ইনশাআল্লাহ।’

ন্যান্সির ওই পোস্টে অনেকেই মামলা করার পরামর্শ দিয়েছেন । জবাবে গায়িকা জানান, ‘করেছিলাম, লাভ হয়নি। সে তখন রাজনৈতিক জোর খাটিয়ে ২০২১ সালে পুরো জায়গা বাউন্ডারি করে দখল নেয়।’  তিনি আরো জানান, করোনা মহামারির সময় তার বাবার মৃত্যুর পর জমি দখলের কাজটি করেছেন গায়িকার চাচা।

ভিওডি বাংলা/ তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাকড়সার কামড়ে হাসপাতালে অভিনেতা রাজেশ শর্মা
ছবি: সংগৃহীত
১৯ বছর পর পিরামিডে মঞ্চ কাঁপাবেন শাকিরা
ছবি: সংগৃহীত
প্রকাশ্যে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক