• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাকড়সার কামড়ে হাসপাতালে অভিনেতা রাজেশ শর্মা

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড ও টালিউডের জনপ্রিয় গুণী অভিনেতা রাজেশ শর্মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবরটি প্রকাশ্যে আসতেই ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনে ছড়িয়ে পড়েছে উদ্বেগ।

মঙ্গলবার (৭ জুলাই) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিপদ কাটেনি অভিনেতার। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে অভিনেতার পরিবার জানায়, হায়দ্রাবাদ থেকে বিমানে কলকাতায় ফিরছিলেন অভিনেতা।মাঝ রাস্তায় একটি পোকার কামড়ে অস্বাভাবিকভাবে ফুলে যায় পা। প্রথমে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও অল্প সময়ের মধ্যেই সেই স্থান থেকে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। সংক্রমণের প্রভাবে তার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায়। পাশাপাশি শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। পায়ের গোড়ালি থেকে সংক্রমণ ছড়িয়ে হাঁটু পর্যন্ত পৌঁছে যাওয়ায় দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। 

পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাকে কলকাতার মনিপাল ঢাকুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্র জানায়, রাজেশ শর্মার জ্বর রয়েছে, কথা বলতে অসুবিধা হচ্ছে এবং শ্বাসকষ্টও রয়েছে। তবে চিকিৎসকদের ধারণা, সময়মতো হাসপাতালে ভর্তি করানো সম্ভব হওয়ায় বড় ধরনের জটিলতা এড়ানো গেছে।

ভিওডি বাংলা/ তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
'কারো পরাজয়ে উন্মাদের মত উল্লাস করতে হয় না'
ছবি: সংগৃহীত
মুক্তির আগেই ২৫০ কোটির মামলা
ছবি: সংগৃহীত
৪ বছর পর মুক্তি পেয়েও নিষিদ্ধ ঘোষণা