• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শোবিজ অঙ্গনে আর্জেন্টিনার জয়ে তুমুল উচ্ছ্বাস

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০২:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেসির অনবদ্য পারফরম্যান্সে আর্জেন্টিনার দারুণ জয় উদযাপনে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পূর্ণিমা,  মেহজাবীন চৌধুরী, পরীমণি ও কেয়া পায়েলসহ অনেক পরিচিত মুখ।

মঙ্গলবার (০৭ জুলাই) গুণী চিত্রনায়িকা পূর্নিমা তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্টে লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

পূর্নিমার ফেসবুক পোস্ট

চিত্রনায়িকা পরীমণি তার পোস্টে লেখেন, ‘মেসি গোল দেয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে। লালালা…’

পরীমনির ফেসবুক পোস্ট

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও আর্জেন্টিনা ও মেসির মুগ্ধ ভক্ত। খেলা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

মেহজাবিন চৌধুরীর ফেসবুক পোস্ট

একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলও। তিনি পোস্টে লেখেন, ‘জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা’

কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও শুভেচ্ছাবার্তার মাধ্যমে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করছেন শোবিজ তারকারা।

ভিওডি বাংলা/ তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা অপূর্ব ও নিলয়। ছবি: সংগৃহীত
ব্রাজিল ভক্তের আত্মহত্যা নিয়ে যা বললেন অপূর্ব-নিলয়
অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা
আর্জেন্টিনার ভক্ত হয়েও মিশরের জয় চান বর্ষা!
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় আহত পরিচালক এফ আই মানিক