• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রকাশ্যে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক!

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বহুল প্রতীক্ষিত বায়োপিকের প্রথম ঝলক। সেই সাথে ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখও জানিয়েছেন নির্মাতারা।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত হয়েছে ‘দাদা’র ফার্স্ট লুক। সিনেমায় সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। ফার্স্ট লুকে দেখা যায়, ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্য। খালি গায়ে হাতে জার্সি ঘুরিয়ে উল্লাস করার সেই মুহূর্ত ক্রিকেট ইতিহাসের অন্যতম এক আইকনিক দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বায়োপিকের ফার্স্ট লুকের ছবিটি শেয়ার করে সৌরভ গাঙ্গুলি লেখেন, ‘তোমাকে আমার রূপে দেখার জন্য মুখিয়ে আছি।’

সিনেমাটির নির্মাতারা জানান, যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তবে বায়োপিকটি ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এরই মধ্যে মুম্বাই ও কলকাতায় প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, সিনেমার গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্য ধারণের জন্য চলতি মাসের শেষ দিকে লন্ডনে যাবে পুরো ইউনিট। সেখানকার শুটিং শেষ করেই পরবর্তী ধাপের দৃশ্যধারণের জন্য আবারও কলকাতায় ফিরবে টিম।

বায়োপিকে সৌরভ গাঙ্গুলির বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গাঙ্গুলির চরিত্রে অপরাজিতা আঢ্য এবং ভাই স্নেহাশিস গাঙ্গুলির ভূমিকায় দেখা যাবে রাহুল দেব বসুকে। এ ছাড়া, সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে থাকবেন বিশিষ্ট অভিনেত্রী তানিয়া মানিকতলা।

ভিওডি বাংলা/ তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৪ বছর পর মুক্তি পেয়েও নিষিদ্ধ ঘোষণা
শিবা সানুকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ভিওডি বাংলার হেড অব নিউজ রেজাউল করীম হীরা ও প্রধান প্রতিবেদক রুদ্র রাসেল। ছবি: ভিওডি বাংলা
শিল্পী সমিতির নতুন কমিটিকে ভিওডি বাংলার ফুলেল শুভেচ্ছা
অভিনেতা অপূর্ব ও নিলয়। ছবি: সংগৃহীত
ব্রাজিল ভক্তের আত্মহত্যা নিয়ে যা বললেন অপূর্ব-নিলয়