আবারও প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চলতি বছরের এপ্রিলে এই সুখবর প্রকাশ্যে এলেও এবার একটি পাঁচতারকা হোটেলের নতুন বিজ্ঞাপনে প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখা গেছে তার বেবি বাম্প।
ভিডিওতে অন্তঃসত্ত্বা দীপিকার আত্মবিশ্বাসী উপস্থিতি ও প্রাণবন্ত অভিব্যক্তি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাকে ‘সুপারমম’ বলে অভিহিত করছেন।
প্রথম সন্তানের সময়ের মতো এবারও মাতৃত্বকালীন বিরতি নেননি দীপিকা। গর্ভাবস্থাতেই তিনি শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং শেষ করেছেন। জানা গেছে, গর্ভধারণের চার মাসের সময় বিজ্ঞাপনটির শুটিং হয়েছিল।
দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শুরুতে নীরব থাকলেও পরে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সুখবরটি নিশ্চিত করেন দীপিকা নিজেই।
ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে ছিল একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। পোস্টটি প্রকাশের পর সহকর্মীসহ ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম।
উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে করা এই তারকা দম্পতির প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম হয় ২০২৪ সালের সেপ্টেম্বরে।
ভিওডি বাংলা/ তা








মন্তব্য