• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সংবাদ যেন অতিরঞ্জিত না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

   ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ এ.এম.

নিজস্ব প্রতিবেদক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সব বাহিনীকে এ বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাংবাদিকদেরও কোনো খবর ‘অতিরঞ্জিত’ করে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বনানীর সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরিকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে সরকার যৌথ বাহিনীর টহল জোরদার করার ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অভিযানে পুলিশ, আনসার, র‍্যাব যে বাহিনীরই হোক, কারও কোনো গাফিলতি থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। ঠিকমতো কাজ না করলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

এ সময় গত রাতে তাঁর বাসার পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানান এক সাংবাদিক। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁকে যথাস্থানে এ বিষয়ে অবহিত করার পরামর্শ দেন। 

তিনি সাংবাদিক অনুরোধ করে বলেন, ‘সাংবাদিকেরা যে খবর প্রকাশ করছেন, তা যেন অতিরঞ্জিত না হয়। তাহলে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যায়।’ উপদেষ্টা সাংবাদিকদের আশ্বস্ত করেন, ‘সঠিক সংবাদ সরবরাহ করেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

শহীদ পরিবারের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাঁদের দুইটা দাবি ছিল: বিচার ও শহীদ সেনা দিবস ঘোষণা। শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। বিচারের জন্য কমিশন গঠন করা হয়েছে। সঠিক বিচার নিশ্চিত করতে এই তদন্ত কমিশন করে দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী