• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রতিযোগিতামূলক বাস্তবতায় দক্ষতা অর্জনের বিকল্প নেই: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ০৩:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক বাস্তবতায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। নিজ নিজ ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করতে না পারলে টিকে থাকা কঠিন। তাই কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রত্যেককে পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর-১৩ এলাকায় বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে আয়োজিত দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বাংলাদেশের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার তরুণ-তরুণীদের এ ধরনের প্রশিক্ষণে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। এ কার্যক্রম সম্প্রসারণ করা গেলে তারা দেশ-বিদেশের কর্মক্ষেত্রে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহের প্রতিটি জেলা থেকে আরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করতে হবে। এ জন্য তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি এবং প্রশিক্ষণের আওতায় আনতে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সামাজিক কর্মকাণ্ডের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগ। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমিতি অর্থ ও সময় বিনিয়োগ করছে। তবে এ উদ্যোগের প্রচার-প্রচারণা আরও জোরদার করা এবং অধিকসংখ্যক শিক্ষার্থীকে সম্পৃক্ত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সমিতির সদস্যদের উদ্বুদ্ধ করতে হবে, যাতে তাঁদের সন্তান ও পরিচিতজনেরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়। দক্ষতা অর্জনের মাধ্যমে তারা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের আরও যোগ্য করে তুলতে পারবে।

বক্তব্যের শেষদিকে আবদুস সালাম বলেন, অন্য একটি জরুরি সভায় যোগ দিতে হওয়ায় তাঁকে অনুষ্ঠান ত্যাগ করতে হচ্ছে। তবে এটি প্রথম সেমিনার হলেও ভবিষ্যতে ময়মনসিংহ, জামালপুরসহ বৃহত্তর ময়মনসিংহের অন্যান্য জেলায়ও এ ধরনের সেমিনারের আয়োজন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ উদ্যোগের সফলতা ও সার্থকতা কামনা করেন।

অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারন্যান (সচিব)  নাসির-উদ-দৌলা,গ্রীন ক্রস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোঃ একরামুল বারী, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহ-সভাপতি মোঃ মাহমুদ আলম শাহীন, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি, ফ্রাইডেসফট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আল মেহেদী এবং অর্থ সচিব মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/খতিব/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজধানীকেন্দ্রিক চিকিৎসা নির্ভরতা কমাতে প্রধানমন্ত্রীর আহ্বান
ছবি: ভিওডি বাংলা
সেলফি উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নিজেও
ছবি: ভিওডি বাংলা
শিক্ষা ও চিকিৎসাকে ব্যবসার ঊর্ধ্বে আনতে হবে: আবদুস সালাম