• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ১২:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (১২ জুলাই) সকালে দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে কাতারের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে তার চতুর্থ ছেলে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে সিংহাসন হস্তান্তর করেন। মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিরল উদাহরণ হিসেবে সেই পদক্ষেপ ব্যাপকভাবে আলোচিত হয়।

তবে শেখ হামাদ বিন খলিফা আল থানির নেতৃত্বে কাতার জ্বালানি খাত, অর্থনীতি, অবকাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি সচল করতে ওমানের নতুন প্রস্তাব
ছবি: সংগৃহীত
সিএনএনের দাবি উপগ্রহ চিত্রে ইরানের পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের ইঙ্গিত
ছবি: সংগৃহীত
বিমানের ভাঙা জানালা দিয়ে উড়ে যাচ্ছিলেন যাত্রী, অল্পের জন্য রক্ষা