টপ নিউজ
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সেতু মন্ত্রীর শোক
ভিওডি বাংলা ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১২:২২ পি.এম.

ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। দেশের আইন অঙ্গন এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর অবর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য