ট্রাম্পের ‘পরমাণু কর্মসূচি ত্যাগ’ চুক্তির দাবি নাকচ করল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছে ইরান। ট্রাম্প বলেছিলেন, সপ্তাহান্তে অনুষ্ঠিত আলোচনায় তেহরান এমন একটি চুক্তিতে সম্মত হয়েছে, যার আওতায় তারা তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ করতে রাজি হয়েছে। তবে ইরান এই দাবিকে "সম্পূর্ণ অসত্য" বলে অভিহিত করেছে।
রোববার (১২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "তারা গতকাল একটি চুক্তিতে সম্মত হয়েছে। এটি আমাদের জন্য একটি নিখুঁত চুক্তি। কোনো পরমাণু কর্মসূচি নয়, আর কিছুই নয়। তারা সবকিছু ছেড়ে দিয়েছে।"
এর জবাবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ট্রাম্পের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
তিনি জানান, গত শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠকে হরমুজ প্রণালি ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।
বাঘাই আরও বলেন, দুই দেশের মধ্যে চলমান আলোচনায় মধ্যস্থতাকারীরা এখনো সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে ট্রাম্প যে ধরনের চুক্তির কথা বলেছেন, তেমন কোনো সমঝোতা হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর ওমানের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত রয়েছে। তবে উভয় পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য থাকায় সম্ভাব্য কোনো সমঝোতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য