• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন, বদলে গেল পরীক্ষার কেন্দ্র কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ

বিশ্বকাপ থেকে বিদায় নিল ৪৪ দল, লড়াইয়ে শেষ চার

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৬:২১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। সেমিফাইনালের চার দল নিশ্চিত হওয়ার পর টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে ৪৪টি দেশ। ৪৮ দল নিয়ে শুরু হওয়া এই বিশ্বকাপে শিরোপার দৌড়ে এখন টিকে আছে শুধু আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন।

সর্বশেষ কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ডের। ফলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চার সাবেক চ্যাম্পিয়ন।

গ্রুপ পর্বেই ছিটকে যায় ১৬ দল

গ্রুপ পর্ব শেষে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মোট ১৬টি দল। এর মধ্যে নিজ নিজ গ্রুপে সর্বশেষ অবস্থানে থেকে বিদায় নেয় চেক প্রজাতন্ত্র, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইরাক, জর্ডান, উজবেকিস্তান এবং পানামা।

অন্যদিকে, তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্সের কারণে বিদায় নিতে হয় ইরান, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও উরুগুয়েকে।

শেষ ৩২ থেকে বিদায় নেয় আরও ১৬ দেশ

নকআউট পর্বের প্রথম ধাপে অর্থাৎ শেষ ৩২-এ হেরে টুর্নামেন্ট শেষ হয় দক্ষিণ আফ্রিকা, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, আইভরি কোস্ট, সুইডেন, ইকুয়েডর, ডিআর কঙ্গো, সেনেগাল, বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, আলজেরিয়া এবং ঘানার।

শেষ ১৬ থেকে বিদায় আট দল

প্রাক্-কোয়ার্টার ফাইনাল শেষে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কানাডা, প্যারাগুয়ে, ব্রাজিল, মেক্সিকো, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মিসর এবং কলম্বিয়া।

কোয়ার্টার ফাইনালেই থামে চার দলের পথচলা

শেষ আটের লড়াইয়ে পরাজিত হয়ে বিশ্বকাপকে বিদায় জানায় মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড।

সব মিলিয়ে ৪৮ দলের এই বিশ্বকাপে এখন পর্যন্ত বিদায় নিয়েছে ৪৪টি দল। শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে কেবল আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন। বিশ্ব ফুটবলের সব নজর এখন সেমিফাইনালের দুই মহারণের দিকে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যারাডোনার সেই ‘বিতর্কিত’ গোল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল আলোচনায় ম্যারাডোনার সেই ‘বিতর্কিত’ গোল
ফাইল ছবি
বিশ্বকাপ শেষে পোকার টুর্নামেন্টে নেইমার
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আর্জেন্টিনা