মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে দায়িত্ব পেলেন যারা

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে সভাপতি করে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সংসদ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এ নিয়ে এ পর্যন্ত মোট ১৬টি কমিটি গঠিত হলো।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি অন্য সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল হান্নান, আমীর এজাজ খান (খুলনা-১), জীবা আমিনা খান (সংরক্ষিত আসন), জামায়াতের এমপি জি এম নজরুল ইসলাম, রোকেয়া বেগম ও এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য