‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি’

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানি এবং উপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের কথার লড়াই নতুন মোড় নিয়েছে। জয়ের একটি ব্যঙ্গাত্মক পোস্টের জবাবে এবার ফেসবুকে পাল্টা মন্তব্য করেছেন ওমর সানি।
সোমবার (১৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ওমর সানি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’
তবে পোস্টের শেষদিকে ‘সাবজেক্ট খেলাধুলা, ফান’ উল্লেখ করে বিষয়টিকে রসিকতা হিসেবেই উপস্থাপন করেন এই অভিনেতা।
ঘটনার সূত্রপাত লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির এক মন্তব্যকে কেন্দ্র করে। সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিলে শাহরিয়ার নাজিম জয়ও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন।
জয়ের ওই পোস্টে লেখা ছিল, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০-এর দশকে দেখতাম সিনেমায় মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত, এখন বুঝেছি।’
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নেটিজেনরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানান। অনেকে পুরোনো বাংলা সিনেমার দৃশ্যের প্রসঙ্গ টেনে রসিকতা করেন, আবার কেউ ওমর সানির মন্তব্য নিয়েও সমালোচনা করেন।
এরই পরিপ্রেক্ষিতে জয়ের পোস্টের জবাব দিতে নতুন করে ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেন ওমর সানি। তার এই পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভিওডি বাংলা/তা








মন্তব্য