• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিজিবি-পুলিশের সতর্ক অবস্থান দেশকে আরও সবুজ করতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘চেয়ারে বসলেই কি মানুষের বিবেক-বুদ্ধি লোপ পায়?’

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক পোস্টে চমক লেখেন, ‘দেশের মানুষ বন্যার সাথে যুদ্ধ করছে এই মুহূর্তে পরীক্ষা নেওয়াটা কি আসলেই মানবিক? আমি বুঝি না , চেয়ারে বসলেই মানুষের বুদ্ধি, বিবেক, মানবিকতা কি লোপ পায়?’

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। মন্তব্যের ঘরে অনেকেই তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। কেউ লিখেছেন, ক্ষমতার আসনে বসলেই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আবার কেউ বলেছেন, যখন মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে, তখন পরীক্ষার চেয়ে তাদের নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে, একই দিন রাজধানীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সকাল থেকে তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে সড়ক অবরোধ করেন।

পরবর্তীতে বিক্ষোভকারীরা জাতীয় সংসদ ভবনের সামনেও অবস্থান নেন। সেখান থেকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে রাত সাড়ে ৮টার দিকে তারা আবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়ক অবরোধ করে কর্মসূচি চালিয়ে যান।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্যা পরিস্থিতিতে স্থগিত রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান
বারিশা হক। ছবি: সংগৃহীত
কে এই বারিশা হক?
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজক ও নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে বারিশা হক, উপদেষ্টা সোহাগ-গৌতম