• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিজিবি-পুলিশের সতর্ক অবস্থান দেশকে আরও সবুজ করতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমি কারও সঙ্গে প্রতারণা করিনি’

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০৩:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে অতীতের সম্পর্ক, বাগদান ভেঙে যাওয়া এবং তাকে ঘিরে দীর্ঘদিনের নানা সমালোচনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

প্রভা বলেন, তাকে ঘিরে সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি নাকি বিশ্বাসভঙ্গ করেছেন। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে অভিনেত্রী দাবি করেন, তিনি কখনোই কারও সঙ্গে প্রতারণা করেননি।

তার মতে, একটি ঘটনার পেছনে আরও অনেক অজানা বাস্তবতা থাকে, যা অনেকেরই জানা নেই। বাগদানের বিষয়টি সামনে আসার পর তিনি প্রায় দুই থেকে তিন সপ্তাহ ধরে পরিবার এবং যার সঙ্গে তার বাগদান হয়েছিল, উভয় পক্ষকেই বিয়ে না হওয়ার বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন।

তিনি জানান, সেই সময় পারিবারিকভাবেও সম্পর্কটি নিয়ে আপত্তি ছিল। বিশেষ করে ছেলেটির পারিবারিক পটভূমি নিয়ে পরিবারের উদ্বেগ কাজ করেছিল। যদিও এখন তিনি মনে করেন, ভাঙা পরিবার থেকে এলেও একজন মানুষ ভালো হতে পারেন।

প্রভা আরও বলেন, বাগদান হয়ে যাওয়ার পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা মোটেও সহজ ছিল না। তাদের মধ্যে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং সেই সময়টাতে সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে।

অভিনেত্রীর দাবি, নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন এবং সবকিছুই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েই করেছেন। তার কথায়, হঠাৎ একদিন কাউকে না জানিয়ে বিয়ে করার মতো কোনো ঘটনা ঘটেনি।

সমালোচনার জবাবে প্রভা বলেন, নিজেকে নিয়ে আলাদা করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন অনুভব করেন না। কারণ যারা তাকে ভালোবাসেন, তারা জানেন তিনি জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। তবে একটি বিষয় তিনি স্পষ্ট করে বলতে চান, তিনি কখনোই কারও সঙ্গে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা করেননি।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্যা পরিস্থিতিতে স্থগিত রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান
বারিশা হক। ছবি: সংগৃহীত
কে এই বারিশা হক?
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজক ও নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে বারিশা হক, উপদেষ্টা সোহাগ-গৌতম