• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‎জন্মভিটায় মসজিদ নির্মাণ করবেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা সম্প্রতি নিজের জন্মভিটা যশোরের বিজয়নগর সফর করেছেন। সেখানে পারিবারিক এলাকায় একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

‎ববিতা জানান, যশোরের বিজয়নগরে অবস্থিত তাদের দাদাবাড়ির এলাকায় মসজিদ নির্মাণের জন্য জমি চূড়ান্ত করেছেন। দীর্ঘদিন ধরেই গ্রামের মানুষের জন্য একটি স্থায়ী ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা ছিল তার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোতে পেরে তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‎এ বিষয়ে ববিতা বলেন, “একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। খুব শিগগিরই মসজিদের নকশা করব। তারপর ধীরে ধীরে কাজ শুরু করব। আমার জন্য সবাই দোয়া করবেন।”

‎তিনি আরও বলেন, জীবনের এই পর্যায়ে এসে তার সবচেয়ে বড় স্বপ্নই হলো একটি মসজিদ নির্মাণ করে যাওয়া। ভালো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে চান বলেও জানান এই বরেণ্য অভিনেত্রী।

‎ববিতার ভাষায়, “এখন আমার একটাই স্বপ্ন—মসজিদটা করে যেতে চাই। নিজেকে ভালো কাজের সঙ্গে রাখতে চাই। আল্লাহ যেন আমাকে এই স্বপ্ন পূরণের তৌফিক দেন।”
‎‎
‎ববিতার এই মানবিক উদ্যোগের খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশংসার জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার দীর্ঘায়ু ও মসজিদ নির্মাণের স্বপ্ন সফল হওয়ার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৫ বছর পর থিয়েটারে নওয়াজউদ্দিন
ছবি: সংগৃহীত
‘চেয়ারে বসলেই কি মানুষের বিবেক-বুদ্ধি লোপ পায়?’
ছবি: সংগৃহীত
‘আমি কারও সঙ্গে প্রতারণা করিনি’