• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই আবার বিয়ে করবেন পরীমণি!

শাহাদাত হাওলাদার    ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় যখন মেতে উঠেছেন বিশ্বের কোটি কোটি দর্শক, তখন ভক্তদের চমকে দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনার কট্টর সমর্থক এই অভিনেত্রী ঘোষণা দিয়েছেন, তার প্রিয় দল বিশ্বকাপ জিতলে তিনি আবারও বিয়ে করবেন।

‎আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল চলাকালীন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন পরীমণি।

সেখানে তিনি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।” স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি হাস্যরসাত্মক ইমোজিও যুক্ত করেন তিনি।

‎পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে হাজার হাজার প্রতিক্রিয়া ও শেয়ার পড়ে। তবে মন্তব্যের সুযোগ বন্ধ রাখেন এই অভিনেত্রী।

‎পরীমণির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে বিভিন্ন সময়ে সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি পুত্রসন্তান রয়েছে। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়।

‎বর্তমানে ছেলে পুণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়েই সময় কাটাচ্ছেন পরীমণি। একই সঙ্গে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের কাজেও নিয়মিত ব্যস্ত রয়েছেন তিনি।
‎তবে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ের ঘোষণা এটি কতটা সিরিয়াস, নাকি নিছক ফুটবল উন্মাদনার মুহূর্তে করা একটি রসিকতা, সে বিষয়ে অভিনেত্রী আর কোনো ব্যাখ্যা দেননি। তবুও তার এই পোস্ট ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

‎ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা ববি
ছবি: সংগৃহীত
‘আপনাকে খুশিতে চুমু খেতে চাইবে নাকি পদত্যাগ চাইবে?’
ছবি: সংগৃহীত
২৫ বছর পর থিয়েটারে নওয়াজউদ্দিন