• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘বাংলাদেশ আবারও রাজনৈতিক সংকটে পড়তে পারে’

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাইয়ের শেষ দিকে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রকৃত উৎস উদ্ঘাটন এবং রাজনৈতিকভাবে তার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে বাংলাদেশ আবারও রাজনৈতিক সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই ছিল দল-মতনির্বিশেষে ছাত্র-জনতার আত্মত্যাগের ইতিহাস। তবে আন্দোলনের শেষ পাঁচ-সাত দিনে কয়েকজন ছাত্রনেতা বিদেশি প্রভাবের আওতায় চলে গিয়েছিল। 

তিনি বলেন, সেই সময় আন্দোলনের পরিচিত মুখদের নিয়ন্ত্রণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করে কিছু মহল নিজেদের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করেছিল। এ কারণেই পরবর্তীতে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হলে তারা দ্রুত নির্বাচনের দাবিতে সরব হন।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বলেন, কোভিড-১৯ মহামারির সময় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন নেতার সঙ্গে আন্দোলনের কৌশল নিয়ে একাধিক বৈঠক করেছিলেন। 

২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে কারাবরণ এবং পরবর্তীতে গ্রেপ্তারের পর বিএনপির নেতা রুহুল কবির রিজভীর সঙ্গে একই কক্ষে থাকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনকে ঘিরে বিভিন্ন ধরনের ‘ন্যারেটিভ’ তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের মতো জুলাইকে একক রাজনৈতিক বয়ানে রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করেছিল। এ ধরনের প্রবণতার সমাধান না হলে ভবিষ্যতেও রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলেছিলাম ছাত্রসমাজই শেখ হাসিনার পতন ঘটাবে। রিমান্ডে থাকার সময়ও আমি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলাম এবং পরবর্তী সময়ে সেই পূর্বাভাস বাস্তবে রূপ নেয় বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী একটি চুক্তি করেছিল। এ নিয়ে বিএনপিকে দায়ী করার চেষ্টা হলেও সেই দায় অন্তর্বর্তী সরকারের ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুর বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা রাজনীতি বোঝার আগেই ‘জামায়াতের পকেটে ঢুকে গেছে।

জামায়াতকে সব ইসলামি দল সমর্থন করে না মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনে জামায়াত-শিবিরের ত্যাগ রয়েছে। কিন্তু তাদের কিছু ভুল সিদ্ধান্ত জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে। আর তাদের গুপ্ত রাজনীতি পরিহারের করা উচিত।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বন্যার্তদের সহায়তায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
চট্টগ্রামে বন্যার্তদের ধানবীজ ও পশুর টিকা দেবে সরকার: কৃষিমন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল