টপ নিউজ
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১০:০৩ এ.এম.

ছবি: ভিওডি বাংলা
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে আদালত পরিচালনা করে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মেন্দা কুঠিপাড়া গ্রামের মো. আরমান হোসেন (২২) পিতা আব্দুল মান্নান।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা








মন্তব্য