{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স-ইংল্যান্ড

   ১৯ জুলাই ২০২৬, ০৩:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালের আগে মায়ামি স্টেডিয়ামের তৃতীয় স্থান  নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে  ফ্রান্স ও ইংল্যান্ড। সেমিফাইনালের দেওয়াল টপকাতে না পারা ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড আজ সান্ত্বনার এই মঞ্চে মুখোমুখি হয়েছে। ম্যাচের মাত্র ৩ মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন 
ডিক্লান রাইচ।

দুই দলই আজ তাদের যার যার ঐতিহ্যবাহী ‘হোম জার্সি’ পরে মাঠে নামেছে। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে ফ্রান্সকে অ্যাওয়ে জার্সি পরতে হলেও, মায়ামির গ্যালারি সেজে উঠছে চেনা রঙে। ফরাসিদের বিদায়ী ট্যাকটিশিয়ান দিদিয়ের দেশম তার ক্যারিয়ারের এই শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠ ছাড়তে চান এক রাজকীয় জয় দিয়ে। ম্যাচ শুরুর আগে যখন মায়ামির আকাশে ফরাসি জাতীয় সঙ্গীত ‘লা মার্সেইলেস’ বেজে উঠছিল, তখন বিদায়ী কোচ দেশমকে ডাগআউটে দাঁড়িয়ে গলা মিলিয়ে গাইতে দেখে গ্যালারিজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আজকের এই শেষ হুঙ্কারে জয় নিশ্চিত করতে ফরাসি কোচ দেশম তার একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছেন। রক্ষণভাগের স্তম্ভ উইলিয়াম সালিবার ইনজুরির কারণে পুরো ব্যাক ফোর লাইনেই বদল আনতে বাধ্য হয়েছেন তিনি, যেখানে উগো লরিসের  সামনে পরীক্ষা দিতে হবে। 

তবে সবচেয়ে বড় চমকটি এসেছে আক্রমণভাগে; গতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ওলিম্পিক ও পিএসজি তারকা ওসমান দেম্বেলকে বেঞ্চে বসিয়ে আজ একাদশে সুযোগ দেওয়া হয়েছে রায়ান চেরকিকে। টুর্নামেন্টে পর্যাপ্ত সুযোগ না পেয়ে ক্ষোভ উগরে দেওয়া চেরকির জন্য দেশমের ৪-২-৩-১ ফর্মেশনে নিজেকে প্রমাণ করার এটিই সেরা সুযোগ।

কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও চেরকিদের গতিময় আক্রমণভাগ দিয়ে ইংল্যান্ডের জোড়াতালির রক্ষণভাগকে গুঁড়িয়ে দেওয়ার ছক কষেছেন ফরাসি মাস্টারমাইন্ড। বিপরীতে ইংল্যান্ড দলও টমাস টুচেলের অধীনে ৪-১-৪-১ ফর্মেশন নিয়ে মাঠে নামছে, যেখানে রক্ষণে জ্যারেড কোয়ানসা ও জেড স্পেন্সদের ওপর গুরুদায়িত্ব থাকছে। মাঝমাঠে ডিক্লান রাইসের ওপর ভরসা রেখে আক্রমণে বুকায়ো সাকা, রাশফোর্ড ও ইভান টোনিকে দিয়ে ফরাসি ব্যূহ ভাঙার লক্ষ্য নিয়ে শেষবারের মতো বিশ্বমঞ্চে নামছে থ্রি লায়ন্সরা। 

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারোত্তোলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডিএসসিসি প্রশাসক
ভারোত্তোলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডিএসসিসি প্রশাসক
২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি
ফিফা বিশ্বকাপ থেকে বড় লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
খেলাধুলা শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: ক্রীড়া প্রতিমন্ত্রী