{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪ শাখার পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি অনুমোদন বিদেশে পলাতক গোষ্ঠী জুলাইয়ের বীরদের ভিলেন বানাতে সক্রিয়: সাদিক কায়েম জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর কওমি মাদ্রাসার ‘রেজিস্ট্যান্স ডে’ দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলবেন ইশরাক মেসিকে থামাতে এবার ভিন্ন পরিকল্পনা স্পেন কোচের ২০২৫ সালে বিএনপির ব্যয় ১৫ কোটি, আয় কত? তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেপ্তার আ. লীগের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির: রিজভী মালিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত বিশ্বকাপ ফাইনালে থাকছেন না ডি মারিয়া, জানালেন কারণ

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ১০:২৩ এ.এম.
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: ভিওডি বাংলা
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন। সফরকালে সেনাপ্রধান দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রোববার (১৯ জুলাই) তিনি ঢাকায় থেকে দেশটির উদ্দেশে যাত্রা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এ ছাড়া তুরস্কের আধুনিক প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান ও সামরিক সক্ষমতার বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, এই সফর বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ককে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। পাঁচ দিনের সরকারি সফর শেষে আগামী সপ্তাহে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইজিপি মো. আলী হোসেন ফকির
আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের পথে আইজিপি
সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের বাসায় দুদকের অভিযান
সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের বাসায় দুদকের অভিযান
ছবি: সংগৃহীত
সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে: মির্জা ফখরুল