{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিদেশে পলাতক গোষ্ঠী জুলাইয়ের বীরদের ভিলেন বানাতে সক্রিয়: সাদিক কায়েম জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর কওমি মাদ্রাসার ‘রেজিস্ট্যান্স ডে’ দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলবেন ইশরাক মেসিকে থামাতে এবার ভিন্ন পরিকল্পনা স্পেন কোচের ২০২৫ সালে বিএনপির ব্যয় ১৫ কোটি, আয় কত? তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেপ্তার আ. লীগের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির: রিজভী মালিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত বিশ্বকাপ ফাইনালে থাকছেন না ডি মারিয়া, জানালেন কারণ বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর

মার্কিন ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ১২:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটেই ভিসা সাক্ষাৎকারের সময় নেয়ার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া আরও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে তারা।

রোববার (১৯ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নেওয়াই সবচেয়ে উপযুক্ত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে আবেদন প্রক্রিয়া জটিল হতে পারে এবং ভিসা অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে। এছাড়া এ ধরনের আবেদনের জন্য জমা দেওয়া ভিসা ফি ফেরতযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘোষণা দেয়, সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন দুই ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। 

দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দিলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইজিপি মো. আলী হোসেন ফকির
আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের পথে আইজিপি
সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের বাসায় দুদকের অভিযান
সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের বাসায় দুদকের অভিযান
ছবি: সংগৃহীত
সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে: মির্জা ফখরুল