{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্জেন্টিনার জয়ের ভবিষ্যদ্বাণী জায়েদ খানের

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বহুল প্রতীক্ষিত এই ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজ তারকারাও নিজেদের মতামত ও পূর্বাভাস জানাচ্ছেন।

বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানও দিয়েছেন নিজের ভবিষ্যদ্বাণী। তাঁর বিশ্বাস, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতবে আর্জেন্টিনা। একই সঙ্গে ফাইনালে লিওনেল মেসির গোলও দেখছেন তিনি।

নিজের প্রত্যাশার কথা জানিয়ে জায়েদ খান বলেন, ‘গতবারের মতো এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। ২-১ গোলের ব্যবধানে স্পেনকে হারাবে তারা। আমার বিশ্বাস, মেসি একটি গোল করবে। পাশাপাশি তার কাছ থেকে অন্তত একটি অ্যাসিস্টও দেখতে পাবেন দর্শক।’

জায়েদের মতে, পুরো বিশ্বকাপজুড়েই দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং চাপ সামলানোর সক্ষমতায় দলটি স্পেনের চেয়ে এগিয়ে। যদিও স্পেনও দুর্দান্ত ফুটবল খেলছে, তবু ফাইনালের মতো ম্যাচে মেসির অভিজ্ঞতা পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন তিনি।

বিশ্বকাপের শিরোপা লড়াইয়ের পাশাপাশি লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনাল নিয়েও বাড়তি আবেগ কাজ করছে সমর্থকদের মধ্যে। এখন অপেক্ষা, টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জিতবে আর্জেন্টিনা, নাকি নতুন বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়বে স্পেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৫০ পরিবারের পাশে দাঁড়ালেন সালমান খান
ছবি: সংগৃহীত
তানজিন তিশার পাশে দাঁড়ালেন শাহরিয়ার নাজিম জয়
ছবি: সংগৃহীত
‘দুই দিন পরপর ফাইনালের টেনশন নিতে হয়’