• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভোজ্যতেলের সংকট নিরসন হবে: শিল্প উপদেষ্টা

   ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ পি.এম.

সাভার প্রতিনিধি
প্রায় এক মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট চলছে। রমজান উপলক্ষে সংকটারও তীব্রতর হয়েছে। বিষয়টি স্বীকার করে নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘আগামী সাত দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে।’

শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘এবারের রমজানে বাজারে কোনো পণ্যের ঘাটতির সম্ভাবনা নেই।’

সাত দিনের মধ্যে খেজুরসহ সব পণ্যের দাম কমে আসবে জানিয়ে এ উপদেষ্টা বলেন, ‘এবারের রমজানে সবকিছুই মজুদ রয়েছে। আশা করি সরবরাহ বাজারকেন্দ্রিক সমস্যা হবে না।’

পরিদর্শনকালে উপদেষ্টা ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ রক্ষায় সকল ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন