বাথটাবে অন্তরঙ্গ দৃশ্যে যশ তারা

‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির নতুন গান ‘মাধোশ’ প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গানটিতে যশ অভিনীত রায়া এবং তারা সুতারিয়ার রেবেকার সম্পর্কের এক ভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।
এর আগে প্রকাশিত ‘তাবাহি’ গানে কিয়ারা আদভানির চরিত্রের সঙ্গে রায়ার তীব্র ও জটিল সম্পর্ক ফুটে উঠেছিল। তবে ‘মাধোশ’-এ দেখা যায় সম্পূর্ণ ভিন্ন আবহ। এখানে রায়া ও রেবেকার সহজ, স্বতঃস্ফূর্ত এবং সম্পর্ককে প্রাধান্য দেওয়া হয়েছে।
মিউজিক ভিডিওজুড়ে তাদের সম্পর্কের নানা আবেগঘন মুহূর্ত উঠে এসেছে। ব্যতিক্রমী এক প্রস্তাব, দুষ্টুমিভরা খুনসুটি, অকপট হাসি, শান্ত আলাপ এবং ক্ষণিকের চাহনি-সব মিলিয়ে গানটি এমন দুই মানুষের গল্প বলে, যারা একে অপরের সান্নিধ্যে সম্পূর্ণ স্বচ্ছন্দ।
ভিডিওটিতে যশ ও তারা সুতারিয়ার রসায়নও বিশেষভাবে নজর কেড়েছে। এক পর্যায়ে যশকে তারার গালে চুম্বন করতে দেখা যায়। এছাড়া একটি বাথটাবে দুজনের একসঙ্গে কাটানো কয়েকটি দৃশ্যও স্থান পেয়েছে। ভিডিওতে নয়নতারার চরিত্রের সংক্ষিপ্ত উপস্থিতিও গল্পে নতুন মাত্রা যোগ করেছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিটি রচনা, প্রযোজনা ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ। কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের প্রযোজনায় নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কোরেশি।
একযোগে ইংরেজি ও কন্নড় ভাষায় নির্মিত ছবিটি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় ডাব করে ২০২৬ সালের ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভিওডি বাংলা/তা








মন্তব্য