{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

পর্তুগালে মঞ্চে উঠছেন জেমস ও জায়েদ খান

ভিওডি বিনোদন ডেস্ক    ২১ জুলাই ২০২৬, ০৭:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ বাংলা সংগীতানুষ্ঠান ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এ কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান।

এবারই প্রথম পর্তুগালে, তথা ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

এক গণমাধ্যমকে পাঠানো খুদে বার্তায় জায়েদ বলেন, ‘প্রথমবার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। বিষয়টি আমাকে দারুণ উচ্ছ্বসিত করছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা হবে, তাদের সামনে আমাদের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাব-ভাবতেই ভালো লাগছে।’

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া ইউ ভিভোতে বিকেল ৫টায় শুরু হবে কনসার্ট। আয়োজকদের প্রত্যাশা, জেমসের কালজয়ী গান এবং জায়েদ খানের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

অনুষ্ঠানটির আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। আয়োজকদের দাবি, এটি পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন হতে যাচ্ছে। ইতোমধ্যেই লিসবনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে কনসার্টটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম
মেসি-অমিতাভ
‘খেলা শেষ’ লিখে মেসিকে কী বার্তা দিলেন অমিতাভ