• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আদালত অবমাননা, শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে তলব

  আদালত প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

আদালতের আদেশ বাস্তবায়ন না করার অভিযোগে শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি এম আব্দুল হান্নানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১২ আগস্ট তাদের আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।

শুনানি শেষে তিনি জানান, মাদারীপুরের রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা দায়িত্ব পালনরত অবস্থায় শিক্ষা অধিদপ্তর অন্য একজনকে আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের পর হাইকোর্ট সংশ্লিষ্ট আদেশের ওপর স্থগিতাদেশ দিলেও শিক্ষা অধিদপ্তর তা কার্যকরের জন্য কোনো নির্দেশনা জারি করেনি। ফলে আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা আদালত অবমাননার আবেদন করেন।

ওই আবেদনের শুনানি শেষে আদালত অবমাননার মামলায় শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি এম আব্দুল হান্নানকে আগামী ১২ আগস্ট সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সার্ক অঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগের আহ্বান
ছবি সংগৃহীত
ফিরে দেখা ২১ জুলাই ২০২৪ কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সংঘর্ষে নিহত আরো ১৯
মো. মামুন হোসেন
উগ্রবাদী সংগঠনে জড়িত অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে