• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের উচ্চপর্যায়ের বৈঠক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৪:২৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে জ্বালানি খাতে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

এ সময় সের্গেই ল্যাভরভ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানান। পাশাপাশি আইন প্রণয়ন-সংক্রান্ত সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে নবগঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীর প্রশংসা করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বৈঠক
খিলগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের বুথটির উদ্বোধন করেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
ডিএসসিসি প্রশাসক প্রতিযোগিতার মাধ্যমে সেবার মান বাড়াতে কাজ করছে সরকার
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। ছবি: সংগৃহীত
একনেক বৈঠকে ১৪ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন