• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০১:৩২ পি.এম.
শেয়ার করুন 0
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র আগামী ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তদন্তের বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখে মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। 

এ মামলায় ইতোমধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা রয়েছেন।

অন্যদিকে, মামলার আরও কয়েকজন আসামি এখনো পলাতক বলে জানিয়েছে প্রসিকিউশন। তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ইমরান এইচ সরকার।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লাসহ চারটি এলাকায় সহিংস ঘটনায় ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
আদালত অবমাননা, শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে তলব
ছবি: সংগৃহীত
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল
ছবি: সংগৃহীত
মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার