• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সাংবাদিকের দায়িত্ব তথ্য তুলে ধরা, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৪:০০ পি.এম.
শেয়ার করুন 0
বেঙ্গল ডেলটা কনফারেন্সে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। ছবি: সংগৃহীত
বেঙ্গল ডেলটা কনফারেন্সে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। ছবি: সংগৃহীত

সাংবাদিকতার মূল দায়িত্ব হলো নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করা, কোনও পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। একই সঙ্গে তিনি বলেন, সরকারের সমালোচনার সুযোগ ছাড়া প্রকৃত সাংবাদিকতা বিকশিত হতে পারে না।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের একটি আলোচনায় তিনি এসব কথা বলেন।

‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক এই অধিবেশনে দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত নীতিমালা এবং সংবাদকর্মীদের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করার মতো পরিবেশ না থাকলে সাংবাদিকতার স্বাভাবিক বিকাশ সম্ভব নয়। একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীনভাবে মত প্রকাশ ও তথ্য প্রকাশের সুযোগ থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সাংবাদিকতার পেশাগত নীতির প্রসঙ্গ তুলে জহির উদ্দীন স্বপন বলেন, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টের ভূমিকা এক নয়। তার ভাষ্য, একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে তথ্য সংগ্রহ করে তা নিরপেক্ষভাবে জনগণের সামনে তুলে ধরা। পক্ষ নেওয়া বা সক্রিয় রাজনৈতিক অবস্থান গ্রহণ সাংবাদিকতার মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ
চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ